কোন হাসপাতালে নিহত কত, আহত কত—জানাল আইএসপিআর

২১ জুলাই ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:৩২ AM
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর © লোগো

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে, তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিটের দেওয়া আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সেই তালিকা অনুযায়ী, কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন, জাতীয় বার্ন ইন্সটিটিউটে আহত ৭০ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, সিএমএইচে আহত ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন— সর্বমোট ১৭১ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে।

এছাড়া বার্ন ইন্সটিটিউটে ২ জনের মরদেহ, ঢাকা মেডিকেলে ১ জনের মরদেহ, সিএমএইচে ১২ জনের মৃতদেহ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জনের, লুবনা জেনারেল হাসপাতালে ২ জনের, এবং উত্তরা আধুনিক হাসপাতালে ১ জনের মোটা— ২০ জনের মৃতদেহ রয়েছে।

অর্থ্যৎ আইএসপিআর এর তথ্য অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ১৭১ জন।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬