বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণহীন, বাড়ছে মৃত্যুর মিছিল

১৩ জুন ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৩:৪৫ PM
বরগুনায় ডেঙ্গুর প্রকোপ

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ © টিডিসি

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে আশঙ্কাজনকভাবে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৫৪৪ জন, মারা গেছেন ১৩ জন।

সর্বশেষ বৃহস্পতিবার (১২ জুন) বরগুনা পৌর শহরের মুসলিমপাড়ার বাসিন্দা মোফাজ্জেলের স্ত্রী পাপড়ি ডেঙ্গুতে মারা যান। এর একদিন আগেই মৃত্যু হয় আরও দুইজনের—চরপাড়া গ্রামের চান মিয়া ফকির (৭৫) এবং শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা গোসাই দাস (৭০)।

বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, বর্তমানে সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৭২ জন রোগী, যার মধ্যে শিশু রয়েছে ৩১ জন। তিনি বলেন, “অনেক রোগীর অবস্থাই জটিল। গুরুতর রোগীদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্বজনরা সেখানে নিতে না চাইলে আমরা স্থানীয় পর্যায়ে চিকিৎসা দিতে গিয়ে চাপে পড়ি।”

চান মিয়া ফকির গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার শরীরে প্লাটিলেটের মাত্রা ছিল ৬৪ হাজার।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫ জন।

ডেঙ্গুতে একের পর এক মৃত্যুতে বরগুনা শহর ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে, তবে স্থানীয়রা বলছেন, তা যথেষ্ট নয় এবং কার্যকারিতা নেই বললেই চলে।

যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950