ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে সহায়তা

০৫ মার্চ ২০২৬, ০১:২৮ PM
ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে আর্থিক অনুদানে চেক তুলে দিচ্ছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ

ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে আর্থিক অনুদানে চেক তুলে দিচ্ছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ © টিডিসি

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মধ্যে ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।

বুধবার (৪ মার্চ) ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ১৩৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে চেক তুলে দেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

আহতদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ ময়মনসিংহ বিভাগের আয়োজনে ময়মনসিংহ জেলায় ৭৬টি চেকের বিপরীতে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুরে ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা এবং শেরপুরে ৪ জনকে ২০ লাখ টাকা প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং আইন প্রয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে বলেও জানান।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই-আশিক, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জি.) সুব্রত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম, জেলা মোটরযান মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদসহ বিআরটিএর কর্মকর্তা, মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আলভারেজকে দলে পেতে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ল বার্সেলোনা
  • ০৬ আগস্ট ২০২৬
ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের কলেজ শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়া’য় হাজার বছর’ শী…
  • ০৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ফিস্টের খাবার নিয়ে সংঘর্ষ, বৈষম্যবিরোধী নেতাকে …
  • ০৬ আগস্ট ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে প্রবেশ করলেন জকসুর ভিপি-এজিএসহ শিবির নেতারা, অবস্থান …
  • ০৬ আগস্ট ২০২৬