ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানে থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

জব্দ করা ভারতীয় পণ্য

জব্দ করা ভারতীয় পণ্য © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যে মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, বুধবার (৪ মার্চ) ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ টহলদল অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে বস্তার ভেতর কার্টনে লুকানো অবস্থায় ৯২০ কেজি কফি, ২ হাজার ৪৮টি কসমেটিকস সামগ্রী এবং ১৮০ কেজি জিরা উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ১৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জর মাধবপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালান পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সতর্ক রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬