ভাড়া বাসায় যুবকের গলাকাটা মরদেহ, টিকটকার স্ত্রী নিখোঁজ

০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ PM
বেলাল উদ্দিন জিহাদ

বেলাল উদ্দিন জিহাদ © সংগৃহীহ

কক্সবাজারের রামুতে দরজায় ঝুলছিল তালা, ভেতরে বিছানায় পড়ে ছিল গলাকাটা অর্ধগলিত দেহ। দুর্গন্ধে প্রতিবেশীদের সন্দেহ, আর সেই সূত্র ধরেই উদ্ঘাটিত হয় এক শিউরে ওঠা হত্যাকাণ্ড। নিহত বেলাল উদ্দিন জিহাদ ওরফে বাদল (২৫)। ঘটনার পর থেকে নিখোঁজ তার স্ত্রী তাহেরা বেগম আঁখি, যিনি স্থানীয়ভাবে টিকটকার হিসেবে পরিচিত।

আজ বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। খবর পেয়ে পুলিশ এসে দেখে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো। তালা ভেঙে ঢুকতেই মেলে বিভৎস দৃশ্য।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত বাদল পূর্ব রাজারকুল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা, পেশায় ইজিবাইক চালক। 

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অমতে আঁখিকে বিয়ে করায় সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আঁখির আগেও বিয়ে ছিল এই কারণেও আপত্তি ছিল স্বজনদের। শেষ পর্যন্ত আলাদা ভাড়া বাসায় সংসার পাতেন তারা।

স্থানীয় ইউপি সদস্য স্বপন বড়ুয়া বলেন, কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিলে সামাজিকভাবে তা মীমাংসা করা হয়েছিল।

ঘটনার পর থেকে আঁখির কোনো খোঁজ নেই ,তার মোবাইল ফোনও বন্ধ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাইরে থেকে তালাবদ্ধ ঘর—এই তথ্য সন্দেহকে আরও জোরদার করেছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্ত্রীকে আটক করা গেলে হত্যার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬