বাগেরহাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

০৫ মার্চ ২০২৬, ০১:৪১ PM
ইয়াবাসহ আটক দম্পতি

ইয়াবাসহ আটক দম্পতি © সংগৃহীত

বাগেরহাটে বসতঘর থেকে দুই হাজার ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দম্পতি হলেন সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)।

অভিযানকালে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা বড়ি, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় বাগেরহাট সদর থানার পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক মুনির হোসেন খোকন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬