চাপে বেঁকে গেল ৭০ বছরের পুরোনো রেলপথ

০৫ মার্চ ২০২৬, ০১:০৭ PM
বেঁকে যাওয়া রেলপথ

বেঁকে যাওয়া রেলপথ © টিডিসি

ময়মনসিংহে ৭০ বছরের পুরোনো রেললাইন চাঁপে বাঁকা হয়ে গেছে। এ লাইন না পাল্টালে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। বুধবার (৪ মার্চ) বেলা ৩টার দিকে নগরীর সুতিখালী এলাকায় রেললাইন বাঁকা হওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রেললাইন মেরামত হলে আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন রেললাইন বাঁকা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই রেলের পাতগুলো আনুমানিক ৭০ বছরের পুরোনো। যে কারণে ট্রেন চলাচলের চাপে বাঁকা হয়ে গেছে। আমি অনেক দিন ধরে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে আসছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এসব লাইন না সরালে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহৃত পুরাতন রেললাইন অধিক তাপ ও চাপে লাইন থেকে সরে যায়। যে কারণে প্রায় আড়াই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল।’

ময়মনসিংহ রেলওয়ে স্টেশস মাস্টার সেলিম আল হারুন বলেন, রেললাইনের এই পাতগুলো অনেক পুরোনো। যে কারণে অল্প চাপেই লাইন বাঁকা হয়ে গেছে। এসব বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে। যত দিন পর্যন্ত রেললাইনের এসব পাত পাল্টানো না হবে, তত দিন পর্যন্ত এমন সমস্যা হবে।

একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনম…
  • ২৬ জুলাই ২০২৬
জাপানের গবেষণা অনুদান ও ফেলোশিপ নিয়ে যবিপ্রবিতে সেমিনার
  • ২৬ জুলাই ২০২৬
কাদায় পুঁতে বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
  • ২৬ জুলাই ২০২৬
ময়মনসিংহে সোহেল হত্যার মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ২৬ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না…
  • ২৬ জুলাই ২০২৬
ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা— ‘কপাল ভালো উনি ক্যাডার, আর আ…
  • ২৬ জুলাই ২০২৬