বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে দুই জনের মৃত্যু

১২ জুন ২০২৫, ১২:০৪ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
ডেঙ্গুবাহী এডিস মশা

ডেঙ্গুবাহী এডিস মশা © সংগৃহীত

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনেই দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে চান মিয়া ফকির (৭৫) ও সন্ধ্যায় গোসাই দাস (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চান মিয়া ফকির বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা এবং গোসাই দাস বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা।

মৃত চান মিয়ার মেয়ে কুলসুম জানান, তিন দিন আগে বাবাকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা স্যালাইন দেন, আজ সকালে প্লাটিলেট পরীক্ষা করলে দেখা যায় মাত্র ৬৪ হাজার। দুপুরে তিনি মারা যান। আগামীকাল সকালে তাকে দাফন করা হবে।

বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, যারা মারা গেছেন, তাদের অবস্থা গুরুতর ছিল। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু স্বজনরা তাদের সেখানে না নিয়ে আসায় তারা মারা যান।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে সাবেক ছাত্রদল নেতার গুলি, আহত যুবদল কর্মীর মৃত্যু

বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৫ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭২ জন, যাদের মধ্যে ৩১ জন শিশু।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৫৪৪ জন, মারা গেছেন ৫ জন।

এর আগে ৬ জুন বরগুনা থানাপাড়া এলাকার নারী উদ্যোক্তা আজমেরী মোনালিসা জেরিন (২৭) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

এই নিয়ে চলতি বছরে বরগুনা জেলায় ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হলো। এক সপ্তাহের ব্যবধানে একাধিক মৃত্যুর ঘটনায় জেলাব্যাপী আতঙ্ক বিরাজ করছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9