খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল

৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ AM
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজের মুক্তমঞ্চে এই শোকবই স্থাপন করে স্বাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম কাননসহ দলীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এই শোক বইতে স্বাক্ষর করেন। 

শোক বইয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের শিক্ষার্থীরা শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিএনপির দুই গ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদ একটি দর্শন, আর এই দর্শনের প্রবক্তা হচ্ছেন জিয়াউর…
  • ০৭ নভেম্বর ২০২৬
নির্বাচনে জিতে নতুন চমক আনলেন আবদুল এল সায়েদ
  • ০৭ নভেম্বর ২০২৬
পাহাড়ে তিন মরদেহ থাকার খবর, তল্লাশি চালিয়ে যা যা পেল যৌথ বা…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950