সোহরাওয়ার্দী মেডিকেলে ১৪০০ ছাত্রছাত্রী নিয়ে শিবিরের গণ-ইফতার

০৩ মার্চ ২০২৬, ০১:০১ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ PM
১৪০০ ছাত্রছাত্রী নিয়ে শিবিরের গণ-ইফতার

১৪০০ ছাত্রছাত্রী নিয়ে শিবিরের গণ-ইফতার © সংগৃহীত

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (এস‌এইচ‌এস‌এমসি) ১৪০০ ছাত্রছাত্রী নিয়ে গণ‌ইফতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (২ মার্চ) মেডিকেল জোন শাখা শিবিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

আয়োজকরা জানিয়েছেন, সোমবার হল মসজিদ প্রাঙ্গনে ছাত্র এবং গার্লস হোস্টেলের ছাদে ছাত্রীদের জন্য ইফতারের আয়োজন করা হয়। তবে শেষ পর্যন্ত হলের ছাদে আয়োজনের অনুমতি না মেলায় নির্ধারিত বুথে ছাত্রীদের ইফতার বিতরণ করা হয়। ইফতার ও নামাজের পর সকলের জন্য ফুচকার আয়োজনও করা হয়।

অনুষ্ঠানে প্রায় এক হাজার চারশোর অধিক সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী অংশ নেন। ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীও এতে অংশ নিয়েছেন। এছাড়া শিক্ষকদের মধ্যে হোস্টেল সুপার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকার সকল সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ নিয়ে গঠিত শিবিরের মেডিকেল জোন। পবিত্র রমজান উপলক্ষে গত ২৬-২৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ১ মার্চ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এস‌এস‌এমসি) গণ‌ইফতার আয়োজন করে সংগঠনটি।

মেডিকেল জোন শিবির জানিয়েছে, এর ধারাবাহিকতায় আজ ২ মার্চ এস‌এইচ‌এমসিতে ইফতার মাহফিলের আয়োজন করা হল। আগামী ৪ ফেব্রুয়ারি মুগদা মেডিকেল কলেজে ইফতার আয়োজনের কথা রয়েছে।

‎হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬
লিডিং ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ রিপোর্ট রাইটিং-বিষয়ক কর্মশ…
  • ০৪ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু
  • ০৪ এপ্রিল ২০২৬
কাদের সিদ্ধান্তে তারেক রহমান দেশ পরিচালনা করছেন, প্রশ্ন হাস…
  • ০৪ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার
  • ০৪ এপ্রিল ২০২৬