ডায়রিয়া কেড়ে নিল সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রী মাহির জীবন

০৩ এপ্রিল ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৮ PM
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ © সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (এসএইচএসএমসি) পঞ্চম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সাবরী মাহি (২৩) মারা গেছেন। আজ শুক্রবার (৩ এপ্রিল) ডায়রিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহির অকালমৃত্যুতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সুমাইয়া সাবরী মাহি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শের আলী সাবরীর কন্যা। তিনি হলি ক্রস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছিলেন।

সহপাঠীরা জানিয়েছেন, মাহি এসএইচএসএমসির ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন শান্ত স্বভাবের, ভদ্র এবং ভালো মনের একজন মানুষ। মাহির বান্ধবী ও মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী শ্রেয়া বসু শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘মুগদা মেডিকেল কলেজে ভর্তির পর আমার প্রথম বন্ধু ছিল মাহি। মেয়েটা ছিল ভীষণ শান্ত, ভদ্র আর অসাধারণ ভালো একজন মানুষ। আমাদের রোল কাছাকাছি ছিল, তাই প্রায় সবসময়ই আমরা একসাথেই থাকতাম। কিছুদিন পর মাইগ্রেশনে মাহি সোহরাওয়ার্দী মেডিকেলে চলে যায়। সেদিন ওকে জড়িয়ে ধরে আমি অনেক কেঁদেছিলাম…কারণ জানতাম, আর প্রতিদিন দেখা হবে না, একসাথে ঘোরা হবে না। তারপর থেকে আমাদের কথা হতো মেসেজে… কিন্তু দূরত্ব কখনো আমাদের বন্ধুত্বকে কমাতে পারেনি।’

তিনি লিখেছেন, ‘যখন আমরা 3rd year-এ পোস্টমর্টেম দেখার জন্য আমাদের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্ট থেকে  সোহরাওয়ার্দী মেডিকেলে গিয়েছিলাম, মাহি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিল…। সারাদিন আমার সাথে থেকে পুরো মেডিকেলটা ঘুরিয়ে দেখিয়েছিল। সেই দিনটা আজও চোখে ভাসে...! আর আজ…আমার সেই প্রিয় বন্ধুটাই আর এই পৃথিবীতে নেই। এখনও বিশ্বাস করতে পারছি না…। May the Almighty grant her eternal peace. Rest in peace, my dear Mahi. You will always live in my memories…forever.’

মাহির আরেক বান্ধবী ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী শেখ সায়মা আলাভী ইয়াশা লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই শুনলাম সোহরাওয়ার্দীর একজন ব্যাচমেট মারা গেছে। ওদেরকে তো চিনি! কে খুঁজতে গিয়ে দেখি হলি ক্রসের গ্রুপেও তাই, আমাদের ক্লাসমেট! একটা পরিচিত মুখ, একটা চেনা হাসি! হঠাৎ বিনা নোটিশে আমারই সমবয়সী একটা মেয়ে কীভাবে নাই হয়ে গেল!’

এদিকে কর্মকর্তার কন্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এক শোকবার্তায় ইউজিসি চেয়ারম্যান মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, সুমাইয়া সাবরী মাহি ছিলেন একজন সম্ভাবনাময় ও মানবিক মেডিকেল শিক্ষার্থী, যার স্বপ্ন ছিল মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা। তার এই অকাল প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

ইউজিসি চেয়ারম্যান মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করা হয়। এই দুঃসময়ে ইউজিসি পরিবার সবসময় শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

মাহির পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাইতুল ওহাব জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে রায়েরবাজার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

উন্নত প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধা…
  • ১৯ মে ২০২৬
কোরবানির পশুতে স্বয়ংসম্পূর্ণ ফেনী, উদ্বৃত্ত যাবে জেলার বাইরে
  • ১৯ মে ২০২৬
সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে
  • ১৯ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ২…
  • ১৯ মে ২০২৬
জাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ২১ হলে লাগানো হবে দুই হ…
  • ১৯ মে ২০২৬
১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081