সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যাচ্ছে

৩১ মার্চ ২০২৬, ০৮:৩৭ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৮:৪০ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিতে আর কোনো মাইগ্রেশনের সুযোগ নেই। তবে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আরও দুটি ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবেন। এ ছাড়া এপ্রিল মাসের মধ্যেই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর আজ মঙ্গলবার (৩১ মার্চ) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘ইতোমধ্যে সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আজ বিকেল ৫টায় বেসরকারি মেডিকেল কলেজেরও ভর্তি কার্যক্রম শেষ হবে। আমরা এপ্রিল মাসের মধ্যেই ক্লাস শুরু করব। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনই জানানো যাচ্ছে না।’

তিনি বলেন, ‘বেসরকারি মেডেকেলে একটি অটো মাইগ্রেশন হয়েছে, আর আজকে একটি ঐচ্ছিক মাইগ্রেশন শেষ হবে। ক্লাস শুরুর আগে তারা আরও দুটি ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেলে আর কোনো মাইগ্রেশন হবে না।’

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬