ফেসবুকে স্ত্রীর ছবি নিয়ে কলহ, স্বামীর আত্মহত্যা

২৮ মার্চ ২০২৬, ০৯:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে স্ত্রীর একটি ছবিকে কেন্দ্র করে পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার জের ধরে তাজ উদ্দিন (৫০) নামে এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ মার্চ) সকালে তার ভাড়া বাসার বারান্দা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত তাজ উদ্দিন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধামলই গ্রামের মৃত মতিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকার সীডস্টোর ঝালপাজা রোডে আনোয়ার খান মডেল স্কুল এলাকায় বাহার খানের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

আরও পড়ুন : যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপাল মাদক কারবারিরা

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাজ উদ্দিন ফেসবুকে তার স্ত্রী হালিমা আক্তারের চেহারার সাথে মিল আছে এমন এক নারীর ছবি দেখে স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন। এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায় সময় মনোমালিন্য ও ঝগড়া হত। ওই ঘটনার পর থেকেই তাজ উদ্দিন মানসিক বিষন্নতায় ভুগছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টার সময় আ. রহিম তার বাবা তাজ উদ্দিনকে ঘরের মাঝের রুমে খাটের ওপর বসে থাকতে দেখেন। এরপর আ. রহিম ঘুমাতে চলে যান। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে রহিমের ছোট ভাই হাফিজুল ঘুম থেকে জেগে বারান্দার গ্রিলের সাথে রশি দিয়ে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬