জামায়াতের নেতার ভাইকে হাত-পা বেঁধে হত্যা

২৮ মার্চ ২০২৬, ১২:৫৩ AM
নিহত মানিক মিয়া

নিহত মানিক মিয়া © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মানিক মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি পাশ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেনের ভাই। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী বাজারের পূর্ব দিকে রমজান আলীর ফিসারির পাশে এই ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়ার বাড়ি পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা গ্রামে। তিনি ওই গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় এক ভ্যানরিকশা চালক রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিটিবাড়ি বাজারের পূর্বপাশে রমজান আলীর মাছের ফিসারির কাছে মানিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখতে পান। সেখানে তার হাত-পা বাঁধা ও শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর আহত মানিক মিয়াকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উদ্ধারের সময় নিহত মানিক মিয়ার বুকে, পেটে ও হাতসহ শরীর বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহৃ দেখা যায়।

শুক্রবার নিহতের চাচাতো ভাই ফরহাদ হোসেন বলেন, মানিক মিয়া রাতে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে রাস্তা থেকে ধরে নিয়ে হাত-পা বেঁধে উপর্যুপুরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত ভেবে সেখানে ফেলে রেখে গেছে। তবে তাকে কারা, কি কারণে হত্যা করেছে পরিবারের কেউ এখনও নিশ্চিত হতে পারেনি।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. লুৎফুর রহমান জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়মনাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারী কারা তা নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদ্ঘাটন ও আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9