স্মৃতিসৌধে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

২৬ মার্চ ২০২৬, ০৯:০৩ AM
স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন © সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। 

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম। 

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও ২৪ এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। একাত্তরের আকাঙ্ক্ষা পুরন হয়নি বলেই ২৪শে তরুণদের মাঠে নামতে হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9