স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চেয়ার নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াতের হাতাহাতি

২৬ মার্চ ২০২৬, ০২:২৯ PM
বাউফল পৌর শহরের পাবলিক মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হাতাহাতি

বাউফল পৌর শহরের পাবলিক মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হাতাহাতি © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে পৌর শহরের পাবলিক মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমানের নেতৃত্বে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা আগে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে প্রথম ও দ্বিতীয় সারির চেয়ারগুলো দখল করে বসেন। পরে বিএনপির সাবেক সংসদ সদস্য সহদুল আলম তালুকদারের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ শিবিরের নেতাদের বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জন্য কিছু চেয়ার ছেড়ে দেওয়ার জন্য বললে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে একপর্যায়ে উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাউফল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে এখন পর্যন্ত দুই দলের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিকেল তিনটায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। 

এ বিষয় বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝির কারণে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9