স্বাধীনতার অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত এমপির নাম বাদ বিএনপিপন্থি সঞ্চালকের, অতঃপর...

২৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ PM
 বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা © সংগৃহীত

নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াত এমপির নাম ঘোষণা করেননি বিএনপিপন্থি সঞ্চালক—এমন অভিযোগে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে অনুষ্ঠান বর্জন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ডোমার হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জামায়াত নেতাদের অভিযোগ, অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন স্থানীয় বিএনপি নেতা। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রধান অতিথি ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। এ সময় সংসদ সদস্য অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় বিএনপির একাংশ তাকে লক্ষ্য করে রাজাকার ও স্বাধীনতাবিরোধী স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশের কঠোর হস্তক্ষেপে দুই পক্ষ শান্ত হয়।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, উপজেলা প্রশাসনের স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম আলাদা করে ছিল না।

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, উভয় পক্ষের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি হয়। এ কারণে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরপরই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬