রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় মহিলা জামায়াতের শোক প্রকাশ

২৬ মার্চ ২০২৬, ১০:৪০ AM
জামায়াত ইসলামীর মহিলা বিভাগের লোগো

জামায়াত ইসলামীর মহিলা বিভাগের লোগো © সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। সংগঠনটির প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ২৫ মার্চ (বুধবার) দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময়  যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। বাসে অন্তত ৪০জন যাত্রী ছিল। যাদের অধিকাংশই  নিখোঁজ। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ গভীর শোক প্রকাশ করছে। 

বিবৃতিতে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়ত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। 

নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর লক্ষ্যে-নিখোঁজ সকল যাত্রীকে উদ্ধারে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সমন্বিত জোরদার অভিযান অব্যাহত রাখা। উদ্ধারকৃত আহতদের সুচিকিৎসা ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সরকারিভাবে পূর্ণ সহায়তা নিশ্চিত করা। ফেরিঘাটগুলোতে পন্টুনের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা এবং বাসের ফিটনেস ও চালকদের সতর্কতা নিশ্চিত করতে কঠোর তদারকি করা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা।

দেশবাসীকে বিশেষ করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী উদ্ধার কাজে সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান নূরুন্নিসা সিদ্দীকা।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950