উদ্ধারে হিমসিম খাচ্ছে ডুবুরিরা, ৯০ ফুট পানির নিচে বাস

২৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ PM
  পদ্মা নদীতে বাস ডুবি

পদ্মা নদীতে বাস ডুবি © সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদী ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ৯০ ফুট পানির নিচে রয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা প্রশাসন। পানির অতিরিক্ত চাপে উদ্ধার অভিযানে হিমসিম খাচ্ছে ডুবুরিরা।

এ-দিকে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হলে উদ্ধার কাজ পরিচালনা করতে বেশ হিমসিম খাচ্ছে উদ্ধারকারি ফেরি হামজা।

দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, কুষ্টিয়ারা কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।

দৌলতদিয়া ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এক সূত্রে জানা গেছে, দুপুর ২টা ১০ মিনিটে কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে ৫৬ জন যাত্রী ছিল। যাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিল।

স্থানীয়রা জানিয়েছেন, এখন পর্যন্ত চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মারাত্মক আহতাবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকীরা এখনও নিখোঁজ।

উদ্ধারকাজে সকল দফতর ব্যস্ত থাকায় বিআইডব্লিউটিসি, গোয়ালন্দ ঘাট থানা, ফায়ার সার্ভিসের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: রাজবাড়ী
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬