খাতা চ্যালেঞ্জ করেও ফেল, মানতে না পেরে এইচএসসি পরীক্ষার্থীর কাণ্ড

১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ করেও ফেল আসায় অভিমানে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস জিম (১৭)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বর্তমান সৌদি আরব প্রবাসী মোঃ জসিমের মেয়ে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জিম চলতি বছরে রাজবাড়ী মহিলা কলেজ হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে সে পরীক্ষায় পাস করার নিশ্চয়তা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর পরীক্ষার ফলাফল অকৃতকার্য আসে। এ ব্যাপারে তার মন খুবই খারাপ থাকায় বাড়ির কারোর সাথে তেমন কথা বলতেন না।

এমতাবস্থায় গত ১৭ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী ছোট বোন জান্নাতুল মাওয়া জিতুকে নিয়ে মায়ের পাশের কক্ষে ঘুমাতে যান জিম। গভীর রাতে আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে জিতুর প্রাকৃতিক প্রয়োজন হওয়ায় ঘুম ভেঙে পাশে হাত দিয়ে দেখেন জিম বিছানায় নেই। তখন সে পাশের রুমে গিয়ে মা শামীমা আক্তারকে ডাকেন। মা তাকে জিমকে ডাকতে বললে জিতু জানায়‘জিমকে ঘরে পাওয়া যাচ্ছে না।’

তাৎক্ষণিক মা ছুটে এসে ঘরের লাইট জ্বালাতেই দেখেন, জিম ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। তাদের ডাক–চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে নিচে নামায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মৃতের মা মোছাম্মদ শামীমা আক্তার জানান, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হ‌ওয়ার কারণে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

 

প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9