হারানো ১০৬টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রাজবাড়ী জেলা পুলিশ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৭ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৯ PM
 হারানো ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হারানো ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ © টিডিসি ফটো

রাজবাড়ীতে বিভিন্ন সময়ে হারানো ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বুধবার (১৮ই ফেব্রুয়ারি) রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনগুলো হাস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

জানা গেছে, জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ৪৬টি, গোয়ালন্দ ঘাট থানার ১৪টি, পাংশা মডেল থানার নয়টি, কালুখালী থানার ২৪টি ও বালিয়াকান্দি থানার ১৩টিসহ পাঁচ থানার মোট ১০৬টি হারিয়ে যাওয়া মোবাইলফোন রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্ধার করেছে।

প্রকৃত মালিকগণ তাদের মোবাইলফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তারা জানান, পুলিশের প্রতি তাদের আস্থা বহুগুণে বেড়ে গেছে। তারা রাজবাড়ী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মনজুর বলেন, জেলা পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানোর জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইলফোন উদ্ধার এবং বিকাশ প্রতারণা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারি করে থাকে। মানুষের শখের মোবাইলফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

মোবাইলফোন হস্তান্তর কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9