রাজবাড়ীতে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় ভোটারকে কারাদণ্ড ও জরিমানা

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ PM
রাজবাড়ীতে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় ভোটারকে কারাদণ্ড ও জরিমানা

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় ভোটারকে কারাদণ্ড ও জরিমানা © সংগৃহীত

রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দ উপজেলায় মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে দিলু শেখ নামের এক ভোটারকে ৩ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত দিলু শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়া গ্রামের মৃত রহিম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, ‘ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড আরোপ করা হয়েছে।’

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬