এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ AM
খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম

খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম © সংগৃহীত

রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের এই প্রার্থী জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন থাকলেও পারিপার্শ্বিক পরিস্থিতি এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি সময়মতো আবেদন করতে পারেননি। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি রাজবাড়ী-২ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের এনসিপি প্রার্থী জামিল হিজাজীকে পূর্ণ সমর্থন প্রদান করছেন এবং তার সম্মানে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

আরও পড়ুন: ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

কাজী মিনহাজুল আলম আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের স্বার্থে এবং সমমনা রাজনৈতিক শক্তির বিজয় নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তার কর্মী-সমর্থকেরা এনসিপি প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় থাকবেন।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ এবং বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ স্থানীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। জোটের এই প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে রাজবাড়ী-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬