প্রচারণার শুরুর দুই সপ্তাহ

গুগল ট্রেন্ডসে শীর্ষে বিএনপি, চলতি সপ্তাহে বেশি এগিয়েছে জামায়াত

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগে গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনকে ঘিরে মাঠের পাশাপাশি অনলাইনেও জোর তৎপরতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পাশাপাশি নেটিজেনরা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে জানতে গুগল সার্চে নিয়মিত অনুসন্ধান করছেন। কোনো প্রশ্ন বা কৌতূহল তৈরি হলে এক ক্লিকেই তথ্য পাওয়ার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে গুগল।

কোনো দেশের মানুষ ইন্টারনেটে কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি খোঁজ করছেন, তা জানার জন্য ব্যবহৃত হয় গুগল ট্রেন্ডস। এখানে কোনো শব্দ বা বিষয়ের সার্চ যত বেশি হয়, সেটি তত উপরের দিকে অবস্থান করে। এই সূচক ধরে গত ২৯ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর গুগল সার্চ ট্রেন্ড বিশ্লেষণ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস।

নির্বাচনী প্রচারণা শুরুর পরবর্তী এক সপ্তাহের তুলনায় গত সাত দিনে গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির ইন্টারেস্ট রেট কমেছে। ইসলামী আন্দোলনের ইন্টারেস্ট রেট ৫ শতাংশ থেকে কমে বর্তমানে ৪ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে এনসিপির ইন্টারেস্ট রেট ১৪ শতাংশ থেকে কমে হয়েছে ১৩ শতাংশ।

অন্যদিকে বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে সার্চ ইন্টারেস্ট বেড়েছে। জামায়াতের ইন্টারেস্ট রেট ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬৮ শতাংশে পৌঁছেছে। আর বিএনপির ইন্টারেস্ট রেট ৮৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৮৭ শতাংশে দাঁড়িয়েছে।

গত সাত দিনে গুগল সার্চে এ চার দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামি আন্দোলন, islami andolan, islami andolon, islami andolan bangladesh, islami andolon bangladesh, ইসলামি আন্দোলন বাংলাদেশ, হাতপাখাসহ বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে দলটি সম্পর্কে সার্চ করা হয়েছে। এই সময়ে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি গড় আগ্রহ (অ্যাভারেজ ইন্টারেস্ট) ছিল ৪ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ncp, এনসিপি, bnp, ncp bangladesh, এন সি পি, ncp party, ncp full form-সহ বিভিন্ন কিওয়ার্ডে দলটি সম্পর্কে খোঁজ করা হয়েছে। গুগল ট্রেন্ডসে দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ১৩ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গুগলে জামাত, জামায়াতের, জামায়াত, jamaat, জামায়াতে ইসলামী, jamaat islami, jamaat e islami,—এ ধরনের কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে সার্চ করেছেন ব্যবহারকারীরা। এই সময়ে গুগল ট্রেন্ডসে জামায়াতে ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৬৮ শতাংশ।

সবচেয়ে বেশি সার্চ হওয়া রাজনৈতিক দল হিসেবে গুগল ট্রেন্ডসে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। বিএনপি, bnp, বিএনপির, বি এন পি, bnp bangladesh, নির্বাচন, বিএনপি জোটসহ নানা কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে গুগলে অনুসন্ধান করা হয়েছে। আলোচ্য সময়ে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৮৭ শতাংশ।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ফলোয়ার সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে বিএনপি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৩ মিলিয়ন। ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) ফেসবুক পেজে রয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ফলোয়ার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার। এছাড়া গণ অধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৯৯ হাজার ৮০০।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬