হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড © টিডিসি সম্পাদিত
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠান হেলথকেয়ার ফরমুলেশনস লিমিটেডে ৪ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রাণিস্বাস্থ্য বিভাগে সেলস প্রমোশন অফিসার ও জোনাল ম্যানেজার, মেডিকেল ইনফরমেশন অফিসার এবং আইটি সিকিউরিটি স্পেশালিস্ট পদ রয়েছে।
কয়েকটি পদে আবেদন করা যাবে অনলাইনে, আর মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
১. সেলস প্রমোশন অফিসার (অ্যানিমেল হেলথ)
প্রতিষ্ঠানের নাম: হেলথকেয়ার ফরমুলেশনস লিমিটেড
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ এবং নতুন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রাণিস্বাস্থ্য খাতে বিক্রয় বিভাগে সর্বোচ্চ ২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নতুন স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অভিজ্ঞ প্রার্থীদের সর্বোচ্চ ৩১ বছর এবং নতুন প্রার্থীদের সর্বোচ্চ ২৮ বছর।
আরও দেখুন: সহকারী পরিচালক নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র, কর্মস্থল প্রধান কার্যালয়ে
বেতন-ভাতা ও সুবিধা: প্রতিযোগিতামূলক বেতনসহ মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, ছুটিভাতা (এলএফএ), বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, প্রভিডেন্ট ফান্ড, পয়লা বৈশাখসহ উৎসব ভাতা, কর্মদক্ষতাভিত্তিক পদোন্নতি, টিএ/ডিএ, মোটরসাইকেল ও মোবাইল ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া জীবনবৃত্তান্ত ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি খামের ওপর পদের নাম উল্লেখ করে মানবসম্পদ বিভাগে পাঠানো যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর, ২০২৬।
২. জোনাল ম্যানেজার-অ্যানিমেল হেলথ
প্রতিষ্ঠানের নাম: হেলথকেয়ার ফরমুলেশনস লিমিটেড
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
শিক্ষাগত যোগ্যতা: ডিভিএম, অ্যানিমেল হাজবেন্ড্রি, কৃষি, ফার্মেসি, ব্যবসায় প্রশাসন অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা বাড়তি সুবিধা পাবেন।
অভিজ্ঞতা: প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস, পোলট্রি, প্রাণিসম্পদ অথবা ফিড অ্যাডিটিভস খাতে সর্বোচ্চ ১২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। একাধিক অঞ্চল বা বড় ভৌগোলিক এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে একই ধরনের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন-ভাতা ও সুবিধা: প্রতিযোগিতামূলক বেতনসহ মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, এলএফএ, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, প্রভিডেন্ট ফান্ড, পয়লা বৈশাখসহ উৎসব ভাতা, কর্মদক্ষতাভিত্তিক পদোন্নতি, টিএ/ডিএ, মোটরসাইকেল ও মোবাইল ভাতা দেওয়া হবে।
আরও দেখুন: ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল চট্টগ্রাম ও কক্সবাজার
আবেদনের নিয়ম: বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি জীবনবৃত্তান্ত ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি খামের ওপর পদের নাম উল্লেখ করে মানবসম্পদ বিভাগে পাঠানো যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর, ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি—উভয় পর্যায়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ওষুধ বিক্রয় বিভাগে সর্বোচ্চ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩১ বছর।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
সাক্ষাৎকারের সময়: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ:
মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত স্থানে সাক্ষাৎকার নেওয়া হবে।
ঢাকা: ২৯ নভেম্বর-১ ডিসেম্বর ২০২৬। সাক্ষাৎকারের স্থান গুলফেশা প্লাজা (৫ম তলা), ৮ শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মগবাজার, ঢাকা।
ময়মনসিংহ: ২ ডিসেম্বর ২০২৬। সাক্ষাৎকারের স্থান ১৭৪/২ আর কে মিশন রোড, ময়মনসিংহ সদর।
রাজশাহী: ২ ডিসেম্বর ২০২৬। সাক্ষাৎকারের স্থান হোটেল-এক্স, চণ্ডীপুর, রাজপাড়া, রাজশাহী-৬০০০।
জামালপুর: ৩ ডিসেম্বর ২০২৬। সাক্ষাৎকারের স্থান তাসনিয়া ভিলা, ৮১৯/১ দক্ষিণ কাছারিপাড়া, নিউ কলেজ রোড, আজাদ ডক্টর মোড়।
আরও দেখুন: পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
যশোর: ৩ ডিসেম্বর ২০২৬। সাক্ষাৎকারের স্থান সি/ও রাজ্জাক আহমেদ, ১ম তলা, ঘোপ, সেন্ট্রাল রোড, যশোর।
দিনাজপুর: ৩ ডিসেম্বর ২০২৬। সাক্ষাৎকারের স্থান প্লট-৫৫, নিউটাউন-০১, নিমনগর, ফুলবাড়ী বাসস্ট্যান্ড রোড, দিনাজপুর।
বরিশাল: ৩ ডিসেম্বর ২০২৬। সাক্ষাৎকারের স্থান মাতৃচ্ছায়া বিল্ডিং, আগরপুর রোড, বরিশাল।
সাক্ষাৎকারে প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের বিস্তারিত জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত সনদের ফটোকপি সঙ্গে আনতে হবে।
যোগাযোগ:*ঢাকার জন্য ০৯৬১০১০১৯৯৬ (এক্সটেনশন ১৪০১), ময়মনসিংহে ০১৩১৩৭৮৩৬২২ ও ০১৩১৩৭৮২৯৬১, রাজশাহীতে ০১৩১৩৭৮২৮১৫ ও ০১৩১৩৭৮২৮৪৭, জামালপুরে ০১৩১৩৭৮২৯৪৪ ও ০১৩১৩৭৮৩১৩৮, যশোরে ০১৩১৩৭৮৩৫৪৪ ও ০১৩১৩৭৮২৮৬৩, দিনাজপুরে ০১৩১৩৭৮২৮২৬ ও ০১৩১৩৭৮৩২৬১ এবং বরিশালে ০১৩১৩৭৮৩১৩১ ও ০১৩১৩৭৮২৮৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
বেতন-ভাতা ও সুবিধা: প্রতিযোগিতামূলক বেতনের পাশাপাশি মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ও পয়লা বৈশাখ ভাতা, গ্র্যাচুইটি, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, প্রফিট বোনাস, সন্তানদের শিক্ষা ভাতা, এলএফএ, বিক্রয় প্রণোদনা, কর্মদক্ষতাভিত্তিক পদোন্নতি, টিএ/ডিএ, মোটরসাইকেল ও মোবাইল ভাতা এবং বিদেশে ভ্রমণ ও প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের নাম: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
কর্মস্থল: করপোরেট প্রধান কার্যালয়, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, সাইবার সিকিউরিটি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
অভিজ্ঞতা: আইটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, অডিটিং অথবা কমপ্লায়েন্স বিষয়ে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শেষ: ৩০ নভেম্বর, ২০২৬।
যোগাযোগ: মানবসম্পদ বিভাগ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নাসির ট্রেড সেন্টার (৮ম তলা), ৮৯ বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা-১২০৫।
ই-মেইল: career\@hpl.com.bd