ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 

২৭ নভেম্বর ২০২৬, ১২:২২ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ PM
নাঈমুর রহমান

নাঈমুর রহমান © টিসিডি ছবি

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নাঈমুর রহমান (২৪) নামে রাজবাড়ীর এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হোটেলের আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত নাঈম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন ‘ওসমানী ইন্টারন্যাশনাল’ আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন দুর্বৃত্ত হোটেলে প্রবেশ করে নাঈমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাঈম ওই হোটেলের ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ ছাড়া পূর্বশত্রুতার বিষয়টিও সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করে হামলা চালান। তবে ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর এলাকার গোলাম মোস্তফার ছেলে। চাকরির পাশাপাশি তিনি পড়াশোনাও করতেন। নিজের ও পরিবারের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে রাজধানীতে কর্মজীবন শুরু করেছিলেন তিনি।

এদিকে নাঈমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তরুণ নাঈমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পুরো পূর্ব উজানচর এলাকা।

একটি সহিংস ঘটনায় অকালে ঝরে গেল রাজবাড়ীর উজানচরের এক তরুণের প্রাণ। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬
রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্…
  • ২৭ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে জনবল নিয়োগ, আবেদন যেভাবে
  • ২৭ নভেম্বর ২০২৬