টুঙ্গিপাড়ায় পুলিশ ও বিজিবির মামলা, মোট আসামি ১৩ হাজার

২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ AM
বিজিবির এপিসিতে আগুন

বিজিবির এপিসিতে আগুন © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৩ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় ৮ হাজার ২৬ জন এবং ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির করা মামলায় ৫ হাজার ৮ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলা দুটির তদন্তকারী কর্মকর্তারা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু) সহ মোট ৮ জনের উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিলো বিজিবি। তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে। তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এসময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এসব মামলায় এখন পর্যন্ত কোনো নেই।

এদিকে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এ মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়। এ সময় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পাশাপাশি থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

মামলার ক্ষয়ক্ষতির বিবরণীতে অস্ত্রাগার থেকে এলএমজি, চায়না রাইফেল, শটগান, গ্যাসগান, পিস্তল ও এসএমজিসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ লুটের কথা উল্লেখ করা হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।

তিন বছর ধরে ভাঙা সেতু, লোহার কাঠামো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার
  • ২৭ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিতে আবেদন পড়ল ২ লাখ ৩৯ হাজার, সময় শেষ হচ্ছে কাল
  • ২৭ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় পুলিশ ও বিজিবির মামলা, মোট আসামি ১৩ হাজার
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মানবিকতা যতদিন অবমানিত হবে, নজরুল ততদিন প্রাসঙ্গিক’
  • ২৭ নভেম্বর ২০২৬
সহকারী পরিচালক নিয়োগ দেবে পল্লী বিকাশ কেন্দ্র, কর্মস্থল প্র…
  • ২৭ নভেম্বর ২০২৬