রাজধানীতে ফের বাসে আগুন 

২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ PM
রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও জানালার কাচ পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাসটির মালিক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭ এলাকায় বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের মধুমতি পরিবহণের বাসটি সেখানে পার্কিং করা ছিল। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির ভেতরের অধিকাংশ সিট ও জানালার কাচ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ টাকা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধুমতি পরিবহণের বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটির একাংশ পুড়ে গেছে। ঘটনার পর পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

জেলায় প্রথম হয়ে পুলিশে, পুরোদমে পোশাক পরার আগেই ক্যানসারে…
  • ২৬ নভেম্বর ২০২৬
রাজধানীতে ফের বাসে আগুন 
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যে উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৬ নভেম্বর ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয়নকে অব্যাহতি
  • ২৬ নভেম্বর ২০২৬
সুবিধা মতো সময়ে পাঠানো যাবে মেসেজ, নতুন ফিচার আনল হোয়াটসঅ্য…
  • ২৬ নভেম্বর ২০২৬
চাইলেও শূন্য পদে শিক্ষক দেওয়া যাচ্ছে না, অসহায়ত্ব প্রকাশ …
  • ২৬ নভেম্বর ২০২৬