টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিআরটিসির দুই বাসে আগুন

১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ AM
রাজশাহীর বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহীর বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © টিডিসি ফটো

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে টার্মিনালে পার্কিং করা অবস্থায় থাকা বিআরটিসির দুটি বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই আগুনে বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায়। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টার্মিনাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও খবর: সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ আ’লীগের কেন্দ্রীয় নেতার বাড়িতে আগুন

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে টার্মিনাল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।

পাশাপাশি টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

নিষিদ্ধ ছাত্রলীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জাবির ফটকে রাতভর …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডিবেট ক্লাবের আয়োজনে এনএসইউ পোডিয়াম অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিআরটিসির দুই বাসে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
রাজধানীতে বহুতল আবাসিক ভবনে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ আ’লীগের কেন্দ্রীয় নেতার বাড়িত…
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৯ নভেম্বর ২০২৬