বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে ককটেল নিক্ষেপ মামলায় গ্রেপ্তার ৩

২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ মামলায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ৩ জনিই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ককটেল নিক্ষেপের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন শরীফুল ইসলাম শামীম (২৩), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। এদের সবার বাড়ি বাগেরহাট ও ফকিরহাট এলাকায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ককটেল নিক্ষেপের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং ভিডিও ধারণকৃত একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে খুলনার লবনচোরা থানায় অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবী এবং ফকিরহাটের মুলঘর এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩ জনিই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা ককটেল নিক্ষেপের সাথে জড়িত বলে স্বীকার করেছে। এই মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গেল ১৮ নভেম্বর রাত ১০টা ২০ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।পরে বিষয়টি খুব আলোচনায় আসে।

আমাদের কাছে আসতে হবে না, আমরা এমপিও প্রতিষ্ঠানে পৌঁছে দেব
  • ২৬ নভেম্বর ২০২৬
প্রথম এমপিওভুক্তির সময় বিবেচনা করে উচ্চতর গ্রেডের দাবি শিক্…
  • ২৬ নভেম্বর ২০২৬
পেট ভরা, তবু খেতে ইচ্ছে হয়, মহিলাদের অতিরিক্ত খাওয়ার নেপথ্য…
  • ২৬ নভেম্বর ২০২৬
দেশের বৈজ্ঞানিক কর্মকাণ্ডে তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত ক…
  • ২৬ নভেম্বর ২০২৬
বাগেরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে ককটেল নিক্ষেপ মাম…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকায় যেভাবে গ্রেফতার হলেন ঝিনাইদহের এমপি আনারের মেয়ে ডরিন
  • ২৬ নভেম্বর ২০২৬