বন্দী ৪৩ জেলেকে ফেরত দিচ্ছে আরাকান আর্মি

২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ PM
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত © ফাইল ছবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪৩ জেলেকে দেশে ফিরিয়ে আনছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হন এসব জেলে। তাদের ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও প্রচেষ্টা চালানো হয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার ৪৩ জনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। এর আগে গত ১৯ আগস্ট আরাকান আর্মির কাছ থেকে ২৪ জেলেকে ফেরত আনা হয়েছিল। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি নাগরিক এবং আটজন টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা ছিলেন।

আরও খবর: হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাসে একজন শিক্ষার্থী পেলেন মন্ত্রী

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা। পরে বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। 

তাদের মধ্যে বাংলাদেশি ১৫৭ জন এবং রোহিঙ্গা ১৯১ জন। বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে মিয়ানমারের কারাগারে ৭০ জন বাংলাদেশি জেলে বন্দী রয়েছেন।

সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে থালা-কলস নিয়ে নারীদের বিক্ষ…
  • ২৬ নভেম্বর ২০২৬
টঙ্গী মাদ্রাসায় হামলার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আল…
  • ২৬ নভেম্বর ২০২৬
সপ্তম শ্রেণিতে মেসির নম্বরপত্র ভাইরাল, কোন বিষয়ে কত পেয়েছিল…
  • ২৬ নভেম্বর ২০২৬
রংপুরে শিক্ষক গণপতিসহ ৪ হত্যায় চার্জশিট দাখিল পুলিশের, উঠে …
  • ২৬ নভেম্বর ২০২৬
বন্দী ৪৩ জেলেকে ফেরত দিচ্ছে আরাকান আর্মি
  • ২৬ নভেম্বর ২০২৬
পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসস…
  • ২৬ নভেম্বর ২০২৬