সাগরপথে মিয়ানমারে সার পাচার: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টার ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগের কার্যালয়ে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে মহসিন সম্রাট (৫৭), মহসিন সম্রাটের ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) ও ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ফরিদুল ইসলামের ছেলে ফারাবি হোসেন (২৬)।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর ওসমানপুর এলাকায় দুটি ড্রাম ট্রাক থেকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর গত ৮ নভেম্বর জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার পাচারের বিষয়টি মহসিন ওরফে সম্রাটকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান। পরে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের পরিকল্পনা করা হয়। এতে শওকত আকবর সোহাগের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছে পুলিশ। সম্রাটের সহযোগিতায় ফাবিয়াতুল ফারাবিসহ অন্যরা সারগুলো পাচারের চেষ্টা করেন বলে পুলিশের দাবি। এদিকে শওকত আকবর সোহাগের কার্যালয়ে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘সম্প্রতি সময়ে মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। সার পাচারের ঘটনায় এর আগেও একাধিক চালান আটক করেছি। তদন্তের মাধ্যমে চক্রের সঙ্গে কারা কীভাবে জড়িত, তা বেরিয়ে আসবে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা, ইজিবাইকের চাপা…
  • ০৯ নভেম্বর ২০২৬
লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে সার লুটের অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
মিনি স্টেডিয়াম চাইলেন এমপি মাসুদ, মন্ত্রণালয় বলল—‘আপনাদের ত…
  • ০৯ নভেম্বর ২০২৬
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্…
  • ০৯ নভেম্বর ২০২৬
মোবাইল আর্থিক সেবায় আস্থার সংকট, প্রযুক্তির চেয়ে বড় চ্যা…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছাবে না, এবার সিদ্ধান্ত ঢাবির জরুরি বৈঠকে
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950