একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক: মঈন খান

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ PM
ড. আব্দুল মঈন খান

ড. আব্দুল মঈন খান © টিডিসি ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। হাজারো মানুষের আত্মাহুতির বিনিময়ে ২৪-এ স্বৈরাচার মুক্ত হয়েছে। এ মূল উদ্দেশ্যেই ছিলো বাকস্বাধীনতা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ। কিন্তু একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে গণসংযোগ এবং পাঁচদোনায় পৃথক দুটি উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, বিএনপি একটি জন-নির্ভরশীল দল। কখনই অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এবং ভোট কারচুপি করে রাষ্ট্রক্ষমতায় আসেনি। যাদের গণভিত্তি নেই তারাই অন্ধকার পথ বেছে নেই। সম্প্রতি দুই-একটি দলের কথায় আমি শঙ্কিত। তারা যে ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করছেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না।

তিনি বলেন, উল্টোপাল্টা বললে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের পালস্ বুঝতে হবে। বিএনপি একটি পরিক্ষিত রাজনৈতিক দল। বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে দল একদিনেই হয়নি। গণতন্ত্রের জন্য হাজারও নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। লাগাতার দেড়যুগ ফেরারী জীবন কাটিয়েছেন। তাই আগে জনগণকে ভালবাসতে শিখুন, মার্জিত ভাষায় কথা বলুন এবং জনগণের বন্ধু হতে চেষ্টা করুন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬