প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই : হাবিব

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ PM
ঢাকা-৯ আসনে নির্বাচনী জনসভায় কথা বলছেন হাবিবুর রশিদ হাবিব

ঢাকা-৯ আসনে নির্বাচনী জনসভায় কথা বলছেন হাবিবুর রশিদ হাবিব © সংগৃহীত

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার বদলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করব। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ঢাকা-৯ একটি নির্যাতিত, নিপীড়িত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকা। এই এলাকার মানুষের গ্যাস সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা–সংক্রান্ত নানা সমস্যা রয়েছে। আগামী দিনে এই এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘নির্বাচনে ভোটারদের ব্যাপকভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া প্রয়োজন। আত্মীয়স্বজনসহ সবাই ভোট দিতে গেলে এলাকার উন্নয়ন সম্ভব। আমি এ এলাকার সন্তান। ৫৪ বছর ধরে এই এলাকায় বেড়ে উঠেছি এবং ৩৮ বছর ধরে রাজনীতি করছি। তাই এলাকার মানুষের সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে দেখছি।
 
আগামী দিনে ঢাকা-৯ আসনকে নিরাপদ রাখতে চাই। এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার অঙ্গীকার করছি। যারা এলাকার ক্ষতি করবে, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে, তাদের আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও শাস্তির ব্যবস্থা করা হবে।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬