বিএনপির সর্বশেষ নির্বাচনী জনসমাবেশ ঢাকায়, তারিখ ঘোষণা

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ PM
 তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির দেশব্যাপী প্রচারণার ইতি ঘটতে যাচ্ছে রাজধানীর নয়াপল্টনে। আগামী ৮ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, 'বিএনপির সর্বশেষ নির্বাচনী জনসভা ৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু তা ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।' এই সমাবেশের মাধ্যমে তারেক রহমান তাঁর দেশব্যাপী নির্বাচনী সফরের আনুষ্ঠানিক সমাপ্তি টানবেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬