জেন-জি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করে : জাহিদুল ইসলাম

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ PM
জেন-জির মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাহিদুল ইসলাম

জেন-জির মুখোমুখি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাহিদুল ইসলাম © সংগৃহীত

ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জেন-জি স্বপ্ন দেখে ও বাস্তবায়ন করে। পৃথিবীর যত বড়-বড় পরিবর্তন হয়েছে তা তরুণ যুব সমাজের হাত ধরেই হয়েছে। জুলাইয়ে প্রতিটি দিন ছিল আমাদের জীবনের শেষ দিন। জুলাইয়ে দিনে ছিল আমাদের শাহাদাতের তামান্না , রাতে ছিল গুম হওয়ার আশঙ্কা। প্রশাসনের লোকজন বাসা-বাড়ি গিয়ে ছাত্রদের খুঁজত। সেখানে কোনো ছাত্রকে পাওয়া গেলে তাকে গুম করে আয়না করে নিয়ে নির্যাতন চালানো হতো। 

তিনি বলেন, ৩৬ দিনের জীবন-মরণ লড়াই জেন-জিদের হাত ধরেই জুলাই বিপ্লব অর্জিত হয়। কিন্তু একটি দল খুনি হাসিনার ফ্যাসিবাদী কাঠামো বজায় রাখতে চায়। তারা গণভোটরে বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের মনে রাখতে হবে, জেন-জি প্রত্যেক ব্যক্তির কথা ও কাজ পর্যবেক্ষন করেই সিদ্ধান্ত নেয়। তরুণ প্রজন্মকে জুলাই চেতনা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হওয়ার আহ্বান করেন তিনি।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে জেন-জির মুখোমুখি ড. আব্দুল মান্নান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : বিএনপির বিদ্রোহে সুযোগ নিতে চান জামায়াতের সবচেয়ে ধনী প্রার্থী 

জাহিদুল ইসলাম বলেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে। জুলাই বিপ্লবের দেড় বছর পরও যিনি দেশে আসতে পারছেন, দেশে আসা নিজের একক সিদ্ধান্ত নয় দাবি করেছে সেই নেতাই এখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা সামন্য সমস্যা দেখলেই বিদেশে পালিয়ে যায়, তাদের মুখে জামায়াতে ইসলামীকে গুপ্ত বলা মানায় না। দেশের জনগণ জানে কারা সংকটে পালিয়ে যায় আর কারা সংকটে জাতির নেতৃত্ব দেয়। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি এবং যাবেও না।

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, ‘শেখ হাসিনার নির্বাচন অবৈধ বলে নিজেকে বৈধ মেয়র দাবি করে ৪০ দিন নগর ভবনে তালা দিয়ে জনভোগান্তি সৃষ্টির কথা মানুষ ভুলে যায়নি, যাবে না। পুরান ঢাকায় তালা বিক্রি বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, কারণ একটি দলের নেতারা মানুষের দোকান, বাড়ি-ঘর দখল দেওয়া শুরু করে দিয়েছে। তারা সংসদে গেলে মানুষের জান ও মালের নিরাপত্তা থাকবে না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই নারীদের ওপর হামলা চালায়, হিজাব খুলে নেয় তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারে না, পারবে না। তারা ক্ষমতায় বসলে মানুষের মৌলিক স্বাধীনতা ও অধিকার কেড়ে নেবে।’

তিনি বলেন, ‘ঢাকা-৬ সংসদীয় এলাকাকে যারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে জনগণকে প্রজা বানিয়ে রাখছে তাদের বয়কট করতে হবে। জনগণের মালিকানা প্রতিষ্ঠায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে।’

আরও পড়ুন : ২০০৮ সালের পর প্রথম ভোট দেবেন— এমন ভোটারদের প্রথম পছন্দ জামায়াত

ড. মান্নান বলেন, ‘আমরা মনে করেছি তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থেকে কয়েকটা সার্টিফিকেট অর্জন করেছেন। কিন্তু দেখা গেল আপনি নির্বাচন কমিশনে হলফনামায় আপনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকের শো করেছেন! ১৭ বছর লন্ডনে কী করলেন?- বাংলাদেশে হাওয়া ভবন করে যা করেছেন লন্ডনেও তাই করেছেন। আপনি বলেছেন, ‘আই হেভ এ প্ল্যান’ সেই প্ল্যান কী হ্যাক করার প্ল্যান! ভোট কারচুপির প্ল্যান! মনে রাখবেন, তরুণ প্রজন্ম জীবন দেবে কিন্তু কাউকে ভোট কারচুপি করতে দেবে না। 

তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে জীবন দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করার কারণেই আপনি দেশে আসার সুযোগ পেয়েছেন। নতুবা আপনাকে সারাজীবন লন্ডনেই থাকতে হতো। যাদের রক্তের বিনিময়ে দেশে আসতে পারছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করলে তাদের উত্তরসূরি তরুণ প্রজন্ম (জেন-জি) আপনাকেও ছাড় দেবে না।’

‘হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে অংশীদার হতে না পারলে আবারও লন্ডন চলে যেতে হতে পারে। তিনি সকলকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।    

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। 

আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এজিএস মাসুদ রানা এবং ছাত্রসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়াও ঢাকা-৬ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬