কুষ্টিয়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৫

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ PM
আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন © সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় ভোট চাওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন কর্মী আহত হন। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মাসিলিয়া গ্রামের বাসিন্দা রহমান প্রামাণিকের বাড়িতে জামায়াত নেতা ও ইউপি সদস্য আবু দাউদসহ ছাত্রশিবিরের কর্মীরা ভোট চাওয়ার জন্য গেলে রহমান প্রামাণিকের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকাল ৮টায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বিএনপি কর্মী রিন্টু, নিজামসহ দুই পক্ষের অন্তত ৫ জন আহত হন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছে খোকসা থানা পুলিশ।

তবে সংঘর্ষের ঘটনায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬