ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ফরিদপুরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

জনসভায় তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চলের দীর্ঘদিনের অন্যতম সমস্যা হলো নদীভাঙন। বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় স্থানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

এছাড়া পানির সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। এসব উন্নয়নমূলক পরিকল্পনার মাধ্যমে ফরিদপুরবাসীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়াও তিনি কৃষকদের সহযোগিতা ও কর্মসংস্থান বাড়ানোর কথাও বলেন। এ জন্য দলটির প্রতিশ্রুত ‘কৃষক কার্ডের’ সুবিধার কথা তুলে ধরেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬