মারা গেছেন তারেক রহমানের ‍উপদেষ্টা

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ AM
লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান

লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান © সংগৃহীত

মারা গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান। গতকাল রাতে বার্ধক্যজনিত কারণে রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তারেক রহমান নিজেই তার ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করে সমবেদনা জানান।

বিএনপি চেয়ারম্যান তার পোস্টে বলেন, লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর নীতি, আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা। পেশাগত জীবনে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সকলের নিকট সম্মানিত ছিলেন।

তারেক রহমান বলেন, তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।

তিনি বলেন, লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রাজশাহী সেক্টর কমান্ডার এবং র‌্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) ছিলেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬