দাঁড়িপাল্লার পক্ষে এখনও গোপনে মিছিল চলছে, ক্ষুব্ধ এনসিপির তুষার

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩০ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
সারোয়ার তুষারের হাতে শাপলা কলি তুলে দেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সারোয়ার তুষারের হাতে শাপলা কলি তুলে দেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামীর নামে এক দল লোক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেছেন তিনি।

সারোয়ার তুষার লিখেছেন, ‘একদল লোক জামায়াতে ইসলামীর নামে নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে তারা মিছিলও বের করেছে। এদিকে জামায়াতের দায়িত্বশীলরা বলছেন তারা এসব ব্যাপারে অবগত নন। অথচ দাঁড়িপাল্লার পক্ষে এ ধরনের গোপন মিছিল ও প্রচারণা থেমে নাই। অদ্ভুত পরিস্থিতি!’

আরও পড়ুন: গ্রিন জোনে জিতবে কে?

তিনি বলেন, ‘গতকাল জামায়াতে ইসলামীর আমির আমাকে নরসিংদী-২ আসনের জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমার হাতে শাপলা কলি প্রতীকও তুলে দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার জন্য ইসিতে চিঠিও দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় সংগঠন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক জোটের পক্ষে থাকবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬