নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হবে: আসিফ

২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ PM
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © টিডিসি ফটো

এগারো দলীয় জোট নির্বাচিত হলে কওমী শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে জানিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কওমী শিক্ষার্থীদের বিভিন্ন টেকনিক্যাল কাজ শেখানোর ব্যবস্থা করা হবে। মাদরাসা শিক্ষার্থীদের আর বঞ্চিত হতে দিব না। আজ বুধবার (২৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির নির্বাচনি পদযাত্রার সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একটি শক্তিশালী দূর্গ। এই দূর্গ থেকে বাংলাদেশের সকল গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করা হয়েছে। ২০১৭ সালের মোদী বিরোধী আন্দোলনে ১১ জন বীর শহীদ হয়েছে। শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত করা হয়েছে। 

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, হেফাজত ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। 

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন ইমামদের বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। আমরা এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সেই প্রস্তাবে সমর্থন জানাই। আমরা এই বেতন কাঠামোর প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করার আহ্বান করছি। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬