২৪ প্রমাণসহ নাহিদের আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ PM
ঢাকা-১১ আসনে বিএনপি’র প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা-১১ আসনে বিএনপি’র প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ © ফাইল ছবি

নির্বাচনী এলাকায় পোস্টার, প্লাস্টিকের রঙ্গিন ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে প্রচারণা চালানোর কারণে ঢাকা-১১ আসনে বিএনপি’র প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে  নির্বচনী এলাকায় ২৪টি স্থানের পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডের ছবি ও স্থানের বর্ণনাও যুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিটার্নিং অফিসার বরাবর এই অভিযোগে আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক ইসলামের একজন সমর্থক  লিখিত অভিযোগ জানিয়েছেন। 

অভিযোগ পত্রে জানানো হয়, নির্বাচন কমিশন কর্তৃক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৭(ক) মোতাবেক পোস্টার লাগানো সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও ঢাকা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম তার নির্বাচনী এলাকায় পোস্টার এবং প্লাস্টিকের রঙ্গিন ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। 

এতে আরও বলা হয়, এম এ কাইয়ুমের নির্বাচনী আচরণবিধি ভাঙার বিষয়ে গণমাধ্যমে গত ২৩ জানুয়ারি একটি রিপোর্ট প্রকাশিত হয়। উক্ত রিপোর্ট আমলে নিয়েও অদ্যবধি আপনার দফতর থেকে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। ভোটের মাঠে বিশেষ সুবিধা নেওয়ার জন্য আইনের এহেন ব্যত্যয় ঘটিয়ে, ভোটের মাঠে অর্থ ও শক্তি প্রদর্শন করে এবং নির্বাচনী আইন-বিধি ও কমিশন অফিসকে তোয়াক্কা না করে ভোটারের মনোজগতে পরিবর্তন ঘটাচ্ছে। যা সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্তরায়।

ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950