সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী, ঢাকা ১১ আসনে নাহিদের পক্ষে পোস্ট

২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ AM
নাহিদ ইসলাম ও আতিকুর রহমান

নাহিদ ইসলাম ও আতিকুর রহমান © সংগৃহীত

ঢাকা-১১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আতিকুর রহমান জানান, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্তি পেয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে তিনি ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে সর্বাত্মক চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন। ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন বলেও তিনি জানান।

তিনি আরও লেখেন, সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও উঠে এসেছে।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিকুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যেই তারা তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন। এ সময় তিনি তার সহযাত্রী ও সমর্থকদের ত্যাগের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এই সময়ে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তিনি বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করবেন ইনশাআল্লাহ।

ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950