শেরপুর-৩ আসনের উপনির্বাচন: জামায়াতের প্রার্থী মাসুদের মনোনয়ন বৈধ

০৫ মার্চ ২০২৬, ০৮:০১ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৮:০৩ PM
জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ

জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ © টিডিসি ফটো

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে দাখিল করা জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে শেরপুর-৩ আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী টিকে রয়েছেন।

এ নির্বাচনে বৈধ অন্য প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন (মার্কসবাদী) এর প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।

আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। পরদিন ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে বৈধ প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা ইতোমধ্যে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬