মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক

০৫ মার্চ ২০২৬, ১১:২৩ AM
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের ৫ সদস্যের বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের ৫ সদস্যের বৈঠক © সংগৃহীত

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের ৫ সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি। বৈঠকে দ্বিপাক্ষিক ও সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: নেপালের নির্বাচনে ভারতবিরোধী না চীনঘনিষ্ঠ প্রার্থী—কার জয়ের সম্ভাবনা কতটা?

প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি, জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।

বৈঠক সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিয়ে মার্কিন প্রতিনিধির সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময় হয়েছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেওয়া হয়নি।

উল্লেখ্য, পল কাপুর বর্তমানে দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে ঢাকায় অবস্থান করছেন এবং সরকারের শীর্ষ পর্যায়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬