ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন জামায়াত আমির

০৪ মার্চ ২০২৬, ০৯:০৭ AM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: টানা চার দিন বৃদ্ধিতে সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. শফিকুর রহমান পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বর্তমানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবেও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এটি তার একটি সংক্ষিপ্ত সফর। ওমরাহ পালন শেষে দেশে ফিরেই তিনি পুনরায় তার নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬