টানা চার দিন বৃদ্ধিতে সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?

০৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ AM
বেড়েছে সোনার দাম

বেড়েছে সোনার দাম © সংগৃহীত

দেশের বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি পাওয়ায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭৭ হাজার টাকা অতিক্রম করেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই নতুন দর ঘোষণা করেছে, এই দাম ওইদিন সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে গয়না কেনার ক্ষেত্রে এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত যুক্ত হবে।

আরও পড়ুন: পারিবারিক বিরোধের জেরে অপহরণ, ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ইরাকে গলা কেটে হত্যা

সোনার পাশাপাশি রুপার দামেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৭,১৭৩ টাকা, ২১ ক্যারেট ৬,৮৮২ টাকা এবং ১৮ ক্যারেট ৫,৮৯০ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪,৪৩২ টাকায় বিক্রি হচ্ছে। 

এদিকে চলতি সপ্তাহে সোনার বাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত শনিবার দুই দফায় দাম বাড়ানোর পর রবিবার থেকে তা কার্যকর হয়। এরপর সোমবার ও মঙ্গলবারও ধারাবাহিকভাবে দাম বাড়ানো হয়েছে। গত এক সপ্তাহে দুই দফায় ৫ হাজার ৪৮২ টাকা বাড়ার পর চলতি সপ্তাহে এখন পর্যন্ত ভরিপ্রতি মোট ১২ হাজার ১৩ টাকা বৃদ্ধি পেয়েছে মূল্যবান এই ধাতুর দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে অস্থিরতা এবং স্থানীয় তেজাবি সোনার সরবরাহ সংকটের কারণেই সোনার বাজার প্রতিনিয়ত রেকর্ড স্পর্শ করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9