আজ বাজারে সোনার ভরি কত?

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ AM
সোনার দাম বেড়েছে

সোনার দাম বেড়েছে © সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পাওয়ায় ২২ ক্যারেট সোনার নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, নতুন দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নির্ধারিত এ দামেই আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সোনা বিক্রি হচ্ছে।

সংস্থাটি বলে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট সোনা ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস সাংবাদিকেরা আমাদের সহযোদ্ধা
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950