দেশের বাজারে বড় পতন স্বর্ণের দামে, এবার ভরিতে কত?

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৩ AM
বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাজারে স্বর্ণের দামে বড় পতন © সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টা থেকেই সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায়। নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপি–অধ্যুষিত নোয়াখালী থেকে মন্ত্রী হননি কেউ; নেতাকর্মীদের অসন্তোষ

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এছাড়া গতকাল মঙ্গলবার সকালেও স্বর্ণের দাম কমানো হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩০ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ দফায় দাম বেড়েছে এবং ১২ দফায় কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।

এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকায়, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায়। চলতি বছরে এখন পর্যন্ত ১৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। গত বছর মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
কুবি ছাত্রী সুমাইয়া হত্যার ১০ মাস পরও শুরু হয়নি মামলার বিচা…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence