রেকর্ড ভাঙার পর স্বর্ণের দামে বড় পতন, এবার ভরি কত?

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ AM
স্বর্ণের দাম

স্বর্ণের দাম © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম এক অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে রেকর্ড সংখ্যক ছিল। তবে এবার বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২১,৫৩৫ টাকা। সেই হিসেবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৯০ টাকা। একই সাথে ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ২০,৫৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভরিপ্রতি হিসেব করলে দাঁড়ায় ২,৩৯,৭৫৫ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট স্বর্ণের বর্তমান গ্রামপ্রতি মূল্য ১৭,৬২০ টাকা অনুযায়ী প্রতি ভরির দাম পড়বে ২,০৫,৫০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৪,৪২০ টাকা হওয়ায় এর ভরিপ্রতি বাজারমূল্য দাঁড়িয়েছে ১,৬৮,১৯৫ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও সমন্বয় করা হয়েছে। নতুন তালিকায় ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৬২৫ টাকা দরে বিক্রি হবে, যার ভরিপ্রতি দাম দাঁড়ায় ৭,২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার গ্রাম ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট রুপার গ্রাম ৫১০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এই দাম কমানো হয়েছে যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তিদায়ক হবে। তবে গয়না কেনার ক্ষেত্রে এই মূল দামের সাথে সরকার নির্ধারিত ভ্যাট ও মজুরি অতিরিক্ত যুক্ত হবে।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9